How to overcome failure and find success-(ব্যর্থতা কাটিয়ে কি করে সফলতা পাওয়া যায়)

How to overcome failure and find success-(ব্যর্থতা কাটিয়ে কি করে সফলতা পাওয়া যায়)

ব্যর্থতা মেনে নাও:-
 প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপ। ব্যর্থ হতে আমরা সবাই অপছ্ন্দ করি। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না, যে বলবে আমাকে ব্যর্থতা দাও। কিন্তু সফলতা অর্জনের এই ক্লান্তিকর যাত্রায় ব্যর্থতা রোডব্রেকের মত কাজ করে। পৃথিবীর সব সফল ব্যক্তির একবার সফল হওয়ার পেছনে রয়েছে বহুবার ব্যর্থ হওয়ার গল্প। ব্যর্থতা কোন অতল গুহা নয়, চোরাবালিও নয়, বরং ব্যর্থতা এমন এক অভিজ্ঞতা যা তোমাকে সাহায্য করবে সামনে আসা আরও জটিল পরিস্থিতির মোকাবিলা করতে। মেনে নাও, উঠে দাড়াও 
 
আত্মবিশ্বাস ফিরিয়ে আনো:-  
আত্মবিশ্বাস কথাটাকে যদি ভেঙে বলি তাহলে দাড়ায় নিজের ওপর বিশ্বাস। অর্থাৎ নিজের যোগ্যতার উপর বিশ্বাস, নিজের প্রতিভার উপর বিশ্বাস, নিজের ভিতরে লুকিয়ে থাকা সমূহ সম্ভাবনার উপর বিশ্বাস। আত্মবিশ্বাস কোন আশীর্বাদ নয়। আত্মবিশ্বাস হল একধরণের দক্ষতা, যা তোমাকে আয়ত্ত করে নিতে হবে। প্রতিদিন নিজেকে আশ্বস্ত কর- তুমি পারবে। তোমাকে পারতে হবে।

নিজের ভাগ্য কারও হাতে তুলে দিও না:-
জীবনের খারাপ মুহূর্তে অনেকেই নেতিবাচক কথা বলবে। যা তোমার ভিতরটাকে ভেঙে দেয়ার জন্য যথেষ্ট। এটাই স্বাভাবিক। তবে এই কথাগুলোকে মাথাচাড়া দিয়ে উঠতে দিও না। বিশ্বাস কর, এই কথাগুলোর কোন ক্ষমতা নেই। তবে তুমি যদি সুযোগ দাও তবে এই নেতিবাচক কথাগুলো তোমাকে জালের মত ঘিরে ছুড়ে ফেলবে হীনম্মন্যতার অতল সমুদ্রে। কাজেই নিজেকে অন্য কারও বাটখারায় মেপো না। নিজের আত্মবিশ্বাসকে বিষময় করে তুল না।

ক্রিয়া অপেক্ষা প্রতিক্রিয়া জরুরি:-
আগেও বলেছি, ব্যর্থতা সব সফলতার গল্পের কমন ফ্যাক্ট। সফলতা আশা করলে ব্যর্থতাকে মেনে নিতে হবে। তবে ব্যর্থ মানুষের সংখ্যাই তো বেশি। তাহলে সফলদের সাথে তাদের পার্থক্য কোথায়? সহজ উত্তর, প্রতিক্রিয়ায়। ব্যর্থতায় তুমি কিভাবে প্রতিক্রিয়া কর তা নির্ধারণ করে তোমার আগামীর দিনগুলো। কাজেই, নিজের প্রতিক্রিয়া ইতিবাচক রাখ।

নিজের ভুল সনাক্ত কর:-
রেজাল্টটিকে নিজের ভাগ্যের নির্মম পরিহাস না ভেবে নিজের ভুলগুলো সনাক্ত কর। গত কয়েক বছরে কি কি ভুল করেছ, গাফিলতি করেছ খুঁজে বের করার চেষ্টা কর। মনে রেখ, তোমার সবচেয়ে বড় সমালোচক তুমি নিজেই। তুমিই পারো নিজের ভুলের সমাধান করতে।

অভ্যাসের নথিবদল:-
আমরা আমাদের দীর্ঘদিনের অভ্যাসের প্রতিচ্ছবি। কিছু ভাল অভ্যাস যেমন আমাদের লক্ষ্যে নিয়ে শীত, তেমনি খারাপ অভ্যাস গ্রাস করে নেয় আমাদের প্রতিভাকে। কাজেই, নিজের ক্ষতিকারক অভ্যাসগুলো চিহ্নিত কর। সেসব পরিবর্তনের চেষ্টা কর। প্রয়োজনে পড়ালেখা করার সম্পূর্ণ তরিকা বদলে ফেল। প্রতিদিনের রুটিনে এমন কিছু রাখ যা তোমার মানসিক স্বাস্থ্যকে ভালো লাগবে। মোটকথা, উপকারী কিছু অভ্যাসের সমন্বয় করে এবং বদভ্যাসগুলোকে মাইনাস করে নিজের জন্য তৈরি কর সুন্দর একটি লাইফস্টাইল। দেখবে নিজেকে পারদর্শী করে তুলতে পেরেছ অল্প সময়ে।

কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত হও:-
“Hard-work pays off” অর্থাৎ পরিশ্রম করলে অবশ্যই ফল পাওয়া যায়। একথা তো কারও অজানা নয়। তাহলে আমরা কেন পিছপা হই অথবা যথেষ্ট পরিমাণ শ্রম দিতে ব্যর্থ হই? কারণ আমাদের ভ্রান্ত ধারণা হল পরিশ্রম কোন টনিক, যা মিনিটেই কাজ করে। আসলে পরিশ্রম হল একপ্রকার সাধনা যার মাধ্যমে সমৃদ্ধশালী করা যায় নিজের পারদর্শীগুলোকে। কাজেই প্রস্তুত হও, নিজেকে তৈরি কর অক্লান্ত পরিশ্রমের জন্য।

শিখতে শেখ, শেখাতে শেখ:-
চায়নাতে একটা প্রবাদ আছে যে কাউকে মাছ না দিয়ে মাছ ধরার পদ্ধতি শিখিয়ে যাও, তাহলে সে আজীবন মাছ ধরে খেতে পারবে। অর্থাৎ অন্যকে সাহায্য কর। একথা যেমন ঠিক তেমনি বলব শিখতেও শেখ। অনেকে ইগো প্রবলেম বা অগাধ আত্মবিশ্বাসের কারণে অন্য কারও সাহায্য নিতে দ্বিধাবোধ কর। কিন্তু এটা এক ধরনের বোকামি। শেখার মন-মানসিকতা তৈরি কর। কারও সফলতায় তালি বাজানোর সাথে সাথে তার কাছ থেকে জেনে নাও এই যাত্রাপথের সূত্রগুলি। দেখবে, অনেকটা সহজ মনে হবে।

এবার ছাড়:-
তোমার কিছু বন্ধু থাকতে পারে অথবা কাছের কিছু মানুষ, যারা তোমার উপর নেতিবাচক প্রভাব ফেলে। যাদের সাথে থাকার কারণে তুমি নিজের লক্ষ্য থেকে সরে আসো অথবা যারা তোমার চেষ্টা করার প্লাটফরমকে নড়বড়ে কর দেয়। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব- এবার ছাড়। সময় থাকবে সরে আসো। তাদের নেতিবাচক চিন্তা অথবা উদ্দেশ্যহীন জীবনকে সুযোগ করে দিও না তোমার সম্ভবনাগুলোকে ঝাপসা করে দিতে। সঠিক দিক-নির্দেশনা এবং সঠিক পরিবেশই পারে তোমার চলার পথ সুগোম করতে।

নিজেকে সুযোগ দাও:-
হতাশামূলক চিন্তা আর হীনম্মন্যতাকে সুযোগ না দিয়ে নিজেকে সুযোগ করে দাও। তুমিই তোমার সবচেয়ে ভালো বন্ধু। তোমার মন শক্তির আধার। নিজের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে নাও। জীবনের বিশাল পুস্তকে এই পরীক্ষা অতি ক্ষুদ্র একটি অধ্যায় মাত্র। আরও দীর্ঘপথ যাওয়া বাকি।

এখানেই শেষ নয়:-
মনে রেখ, জীবনের যেমন এখানেই শেষ নয়, তেমনি ব্যর্থতার এখানেই শেষ নয়। সফলতা কোন গন্তব্য নয় বরং একটি যাত্রা। আর এই যাত্রায় আরও অনেকবার আসতে পারে ব্যর্থতা। কাজেই নিজেকে গড়ে তোল আরও বড় প্রতিযোগিতার জন্য।

How to overcome failure and find success


Acknowledge failure:-
 The first and most difficult step. We all hate to fail. Can't find anyone who will say give me failure. But failure in this exhausting journey of success works like a roadbreak. All the successful people of the world are behind many success stories of failure. Failure is not a cave, not a robbery, but a failure is an experience that will help you cope with more complex situations. Acknowledge, get up.

Bring back your confidence:-
If you break the word self-confidence, then you believe in yourself. That is, belief in one's own abilities, belief in one's own talents, belief in the possibilities hidden within oneself. Self-confidence is not a blessing. Confidence is the kind of skill you need to master. Reassure yourself daily - you can. You have to.

Do Not Give Up Your Luck:-
In the worst moments of life, many will say negative things. Which is enough to break your inside. This is normal. But do not allow these words to rise. Believe me, these words have no power. But if you give it a chance, these negative words will throw you into the bottomless sea of ​​inferiority. So don't measure yourself in someone else's room. Don't poison your self-confidence.

Response is more important than action:-
As I said earlier, failure is the common factor of all success stories. Failure to accept success must be acknowledged. However, the number of people failed. So where are their differences with the successful ones? Simple answer, in response. How you react to failure determines your coming days. So, keep your response positive.

Identify your mistakes:-
 Identify your mistakes without considering the result of your fate. Try to find out what you did wrong in the past few years. Remember, your biggest critic is yourself. You can solve your own mistakes.

Practices:-
 We are a reflection of our long habits. Some good habits, like winter with our goals, bad habits consume our talent. Therefore, identify your harmful habits. Try to make those changes. Change the entire schedule of studies if needed. Put something in your daily routine that will improve your mental health. After all, make a beautiful lifestyle for yourself by adjusting some beneficial habits and minimizing bad habits. You will see that in a short time you have been able to be transparent.

Be prepared for hard work:-
 "Hard-work pays off", that is, working hard, certainly yields results. It is unknown to anyone. So why do we lag behind or fail to pay enough labor? Because our misconception is that labor is a tonic, which works within minutes. In fact, diligence is a kind of pursuit by which one can enrich oneself. So be prepared, prepare yourself for tireless work.

Learn to Learn, Learn to Learn:-
 There is a proverb in China that if you teach someone how to fish without giving fish, then they will be able to catch fish for a lifetime. That is, help others. Learn to say it just like that. Many hesitate to seek help from someone else due to Iago's problems. But it's kind of stupid. Develop a learning mindset. The key to this journey is to know the success of someone as they clap their hands. You see, it seems a lot easier.

Now the discount:-
you may have some friends or some close people who have a negative impact on you. Being with whom you move away from your goals or who shuts down your trying platform. Let me say one thing for them - now leave. Have time to move Do not allow them negative thoughts or purposeless lives to overwhelm your possibilities. The right direction and the right environment can guide your path.

Give yourself a chance:-
 Give yourself a chance not to give up on depressing thoughts and inferiority. You are your best friend Your mind is a source of energy. Create a favorable environment for yourself. In the vast book of life, this test is only a small chapter. There is still a long way to go. 

This is not the end here:-
 Remember, failure is not the end of life as it is here. Success is not a destination but a journey. And failure can come many more times in this journey. So build yourself up for bigger competition.

Comments

Post a Comment