Posts

Showing posts from July, 2020

চাকরী করা অবস্থায় কীভাবে ব্যবসা শুরু করবেন

চাকরি করব, না ছেড়ে দিয়ে ব্যবসা করব এই রকম চিন্তা কম বেশী অনেক চাকরিজীবী করে থাকেন। চাকরি করা অবস্থায় একটি ব্যবসা শুরু করা কঠিন চ্যালেঞ্জ। আজকের এই লেখায় কিভাবে চাকরি করা অবস্থায় একটি ব্যবসা শুরু ও কি ব্যবসা করা যায় তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চাকরি করা অবস্থায় ব্যবসা শুরু করার অনেক কারনই থাকতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য- কারো অধীনে থাকতে না চাওয়া, নিজের মত করে জীবন অতিবাহিত করা, লিমিটলেস টাকা কামানো, ইত্যাদি। আশা করছি পাঠকগন এই লেখাটি পড়ে কিছু চিন্তার খোরাক পাবেন। সময়ের হিসাব করুন: আপনি কত ঘণ্টা অফিসে কাজ করছেন এবং আপনার কত ঘণ্টা সময় দিন শেষে পরে থাকে তা জেনে নিন। তারপর আপনার ব্যাক্তিগত কাজের জন্য কত ঘণ্টা সময় লাগে তা জেনে নিন। উদাহরন- আপনি সকাল ৭ টায় ঘুম থেকে উঠেন এবং ৯ টা থেকে অফিসের কাজ শুরু করেন এবং যা বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত চলতে থাকে। তারপর বাসায় আসতে ৬ টা বেজে গেল। এবার আপনি ৬ টা থেকে ৯ টা পর্যন্ত এই ৩ ঘণ্টা ফ্রী থাকেন যা আপনি এই সময় কাজে লাগিয়ে ব্যবসা করতে চাচ্ছেন। অনেকের ক্ষেএে ৪ থেকে ৫ ঘণ্টা সময় ব্যবসায় দিতে পারে। তাছাড়া ছুটির দিনে আপনি চাইলে ব্যবসায় অতিরিক্ত সময়...

নিজেকে নিয়ন্ত্রন করতে পারলেই সফলতা

আসলে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারা একজন মানুষের সবচেয়ে বড় দক্ষতা। দুইজন ছাত্রের কথা ধরা যাক। কাল তাদের পরীক্ষা। আজ টিভিতে তাদের দু’জনের প্রিয় টিমের ক্রিকেট ম্যাচ সরাসরি দেখাবে। তবে পরীক্ষায় যদি ভালো করতে হয় তবে তাদের উচি‌ৎ হবে খেলা দেখা বাদ দিয়ে সময়টা পড়ার কাজে লাগানো, যাতে পরদিন পরীক্ষাটা ভালো হয়। এই দুইজন ছাত্রের একজন নিজেকে নিয়ন্ত্রণ করে খেলা দেখা বাদ দিয়ে পড়াশুনা করল।তার পরীক্ষা খুবই ভালো হল। আরেকজন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। ফলে তার পড়া ঠিকমত হল না, আর তাই তার পরীক্ষাও ভালো হল না। অথচ দু’জনেরই লক্ষ্য ছিল পরীক্ষায় ভালো করা। একজন নিজেকে নিয়ন্ত্রণ করে লক্ষ্য অর্জনের জন্য সঠিক সময়ে সঠিক কাজটি করেছে, আরেকজন করেনি। শুধু পড়াশুনা নয়, যে কোনও বিষয়েই মানুষ যদি নিজেকে নিয়ন্ত্রণ করে সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারে – তবে সে জীবনে অনেক বেশি সফল হতে পারবে। আসলে মানুষের লক্ষ্য পূরণ না হওয়ার সবচেয়ে বড় একটি কারণই হল সঠিক সময়ে সঠিক কাজটি করতে না পারা। এবং এই না পারার সবচেয়ে বড় কারণ হল নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকা। কাজের সময়ে খেলা দেখা বা অন্য কোনও মজা বিসর্জন দেয়ার মত আত্মনিয়ন্ত্রণের...

উদ্যোক্তা হতে বেড়িয়ে আসুন চাকুরীর দাসত্ব থেকে!

উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের প্রচেষ্টার কমতি নেই। চাকুরীর দাসত্ব থেকে নিজেকে মুক্তি দিতে চাই আমরা। কিন্তু নানা সীমাবদ্ধতার কারনে বের হয়ে আসা হয় না এ যাতাকল থেকে। চাই ঝুঁকি নিতে সাহসী হতে গিয়েও হতে পারি না। চাকুরীকে নিরাপত্তা ভেবে সেই চাকুরীর পরাধীনতার মধ্যে স্বাধীনতা খুঁজতে হয়। অনিচ্ছায় নির্বাসনে যাওয়ার মত করে প্রতিদিন অফিস যেতে হয় বাসে ঝুলে ঝুলে। যারা হবেন উদোক্তা তাদের সর্বপ্রথম মনের মধ্যে জিদ থাকতে হবে। কখনও কখনও জয় নিশ্চিত জেনেও শোচনীয় পরাজয় বরন করতে হয়। আবার নিশ্চিত হারও জয়ে পরিনত হয়ে যায়। আপনার মনের মধ্যে একটি জিদ পুষে রাখুন যে কোন মূল্যে আপনাকে জয়ী হতেই হবে। তবে সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হল একটি বড় লক্ষ নির্ধারন করা। আর লক্ষকে তাড়া করতে থাকতে হবে আত্মবিশ্বামের দম। আত্মবিশ্বাস রাখুন নিজের প্রতি। আপনার মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। আপনি শ্রেষ্ঠ আপনার কাজ দ্বারা এই একটি কথা নিজেকে বিশ্বাস করান। আপনি অন্য সবার থেকে আলাদা। আপনি সেই কাজটি করতে প্রস্তুত যেখানে আপনার আগেও অনেকে ব্যর্থ হয়েছে। আপনি বার বার ব্যর্থ হলেও সেই কাজের সফলতা পাওয়ার আগ পর্যন্ত লেগে থাকতে রাজি। কোন...