চল্লিশের আগে শুরু করুন, ত্রিশের আগে হলে আরও ভাল হয়!
চাকরি সবার ভালো লাগবে না, এমনটাই স্বাভাবিক। তা ছাড়া আমাদের সমাজে দেখা যায়, একটা বয়সের পর প্রায় সবাই ব্যবসা শুরু করতে চান। পুঁজি, অভিজ্ঞতা_ এসব বিষয় থাকে বিবেচনায়। অনেকেই আবার তরুণ বয়সেই ব্যবসা শুরু করেন, এই তরুণরাই ব্যবসায় সফলতা পান বেশি। ব্যবসার ধরনের ওপরও নির্ভর করে অনেক কিছু। তবে সফল ব্যবসায়ীরা মনে করেন ব্যবসা শুরু করা উচিত ২০-৩০ বছর বয়সের মধ্যেই। চলি্লশের পরে ব্যবসায় নামা নাকি বোকামিরই শামিল! চলুন, সফল ব্যবসায়ীদের অভিজ্ঞতার আলোয় হেঁটে আসি- সফলতার মাত্রা : পরিশ্রম ও মেধার সমন্বয়ে একজন সফল ব্যবসায়ী হতে পারলে দীর্ঘদিন সেই আয় ভোগও করতে পারবেন। আপনি যদি শুরুতেই কোনো চাকরিতে ঢুকে যান, তাহলে সেই চাকরি ছেড়ে আবার নতুন করে জীবন শুরু করা কঠিন। আর যে কোনো ব্যবসা হঠাৎ সফল হয় না। সে জন্য প্রয়োজন হয় সময়। যত কম বয়সে আপনি কাজে নেমে পড়বেন ততই বেশি সময় পাবেন। আপনার পরিশ্রমের ফল উপভোগ করারও সুযোগ থাকবে। ঝুঁকি নেওয়ার ক্ষমতা : আপনার মনে হতে পারে যে, বয়স বাড়লে সহ্য ক্ষমতা বাড়ে; আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর, নার্ভ সবই দুর্বল হয়ে যায়। একজন তরুণ ব্যবসাটাকে যেভাবে বিচার করতে পারেন, বিশ্বের কোথ...